ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা উপদেষ্টার গায়েবানা জানাজা

মো. মনিরুজ্জামান
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১১৩ বার পঠিত

সোমবার ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তে হতাহতের ঘটনায় নিহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করা নিয়ে টাল বাহানাসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহের সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার বিবেক মারা যাওয়ায় এ-সময় তারা গায়েবানা জানাজাও করেন।
মাইলস্টোন ট্রাজেডির পরেও যথাসময়ে এইচএসসি পরীক্ষা স্থগিত না করে মধ্যরাতে শিক্ষা উপদেষ্টার পরীক্ষা স্থগিতের ঘোষনা করায় তার পদত্যাগ দাবিতে মঙ্গলবার সকালে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় অবোধ করে প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউনহল জুলাই চত্বরে এসে আবারও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী নিয়ানুল বাশার নাঈম, রিশাদুল আলম প্রিন্স, সব্যসাচী দাস এবং আরিফুল ইসলাম প্রমূখ।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে সেখানে সকল পরীক্ষার্থীরা রাত তিনটার সময় পরীক্ষার স্থগিতের ঘোষণা পায়। এছাড়া মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের নিহতের পূর্ণতালিকা নিয়ে টালবাহানা করা হচ্ছে। এসময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবে পদত্যাগ দাবি করেন। পরে তারা গায়েবানা জানাজাও করেন। আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনেরও হুশিয়ারীদেন তারা।
আরও পড়ুন:


















