ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

- সর্বশেষ পরিমার্জন: ০৩:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৮৮ বার পঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা
প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার প্রতিবাদে সারা দেশে জেলায় জেলায়
বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলটির কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের
নিষ্ক্রিয়তাকে দায়ী করা হয়। একইসাথে অনতিবিলম্বে সোহাগ হত্যাকান্ডের
সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। এসব বিক্ষোভ থেকে
ছাত্রদলের নেতা-কর্মীদের ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’,
‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো
রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’সহ নানা স্লোগান দিতে দেখা
যায়।
ময়মনসিংহ জেলার টাউনহল অডিটোরিয়াম কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের
করা হয় এবং মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার
বিএনপির কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এসময় জেলার
প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন
দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আরাফাত রহমান জিম ও সঞ্চালনা করেন
দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা
মো:রুকনুজ্জামান রুকন। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহীন আহমেদ
সহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।























