ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
মরহুম আহসানউল্লাহ’র মৃত্যুবার্ষিকীতে দোয়া-মিলাদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৪৩ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি
মরহুম আহসানউল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার বাদ যোহর ভূলতা ইউনিয়নের লাভরাপাড়া দারুস সুন্নাহ মুজদিয়া কওমিয়া মাদরাসা ও এতিম খানা মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। ভুলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়া।
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়া, ভূলতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান নাসিম, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান,রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,ভূলতা ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ ইসমাইল প্রধান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে মরহুম আহসানউল্লাহ’র রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন:




















