ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

আকতার হোসেন, সাভার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ৩৩ বার পঠিত

ঢাকার সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।
তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (১৬ই নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এলাকায় বাসটিতে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স স্টেশনেই দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও বাস সংশ্লিষ্টদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, রাত ৩ টা ৪৪ মিনিটের দিকে আমরা আগুনের খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা।
কিভাবে বাসটিতে আগুনের সুত্রপাত হয়েছে, জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, “আমরা যখন গিয়েছি তখন বাসে আগুন জ্বলছে। স্থানীয়রা আমাদের যেটি জানিয়েছেন কেউ হয়তো বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। কারন বাসটি সেখানে দাড় করিয়ে রাখা ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, রাতে বাসটি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকার সার্ভিস লেনে পার্ক করা ছিল। রাতে কোন এক ফাকে দূর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়ার বক্তব্য জানা যায়নি।



















