ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মাগুরা সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

জিয়াউর রহমান , বিশেষ প্রতিনিধি (মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১২:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৯ বার পঠিত

জিয়াউর রহমান , বিশেষ প্রতিনিধি (মাগুরা): ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদশা মোড়ল (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গত কাল ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার দুপুরের দিকে মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে ক্যাম্পে ফেরছিলেন বাদশা মোড়ল। পথে নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল বাদশা মোড়ল। পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত পুলিশ সদস্যের মরদেহ তার নিজ গ্রাম সাতক্ষীরার আইলিয়ায় নিয়ে যাওয়া হবে। তবে এ ঘটনায় ঘাতক চালক ও ট্রাকটিকে আটক করা যায়নি।

















