ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
মাছকারিয়া বিলে বনবিভাগের অভিযান : বক ধরার ফাঁদ ও সরঞ্জাম নষ্ট

কক্সবাজার প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ৩২ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিকার সরঞ্জাম ধ্বংস করেছে বনবিভাগ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।উখিয়া বনবিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার চরাঞ্চল, জলাশয় ও কৃষিজমির পাশে অবৈধভাবে বক শিকার এবং বন্যপ্রাণী ধরার ফাঁদ বসানো হচ্ছিল। এই অভিযানে ধ্বংস করা হয়েছে ৭০০ জাল, ৩ হাজারের বেশি কৃত্রিম বক এবং ১০০ ঘরাকৃতির ফাঁদ। এছাড়া উদ্ধার করা হয়েছে ১০টি জীবিত বক ও একটি শামুকখোল। উদ্ধারকৃত বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘আমরা বন্যপ্রাণী সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এলাকায় যারা অবৈধভাবে শিকার বা ফাঁদ বসায়, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও যেন সচেতন হয়ে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করে।অভিযানে বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, স্টাফ, ইমার্জেন্সি রেসপন্স টিম ও কমিউনিটি পেট্রোল গ্রুপসহ ২০০ জনের একটি টিম অংশ নেয়।কর্মকর্তারা জানান, উখিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী শিকারের চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তবে এ ধরনের বড় অভিযান তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:



















