ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাদকদ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধে গুলাল বুদাইয়ে মতবিনিময় সভা

0-0x0-0-0-{}-0-0#

রাসেল রানা বিশেষ প্রতিনিধিঃ

মাদক-বাল্যবিবাহ রুখতে গুলাল বুদাইয়ে কঠোর বার্তা রংপুর মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের গুলাল বুদাই উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় মহানগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন বলেন, দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে এখনো বাল্যবিবাহের ঘটনা ঘটছে। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান শামু বলেন, বিভিন্ন উদ্যোগের ফলে বাল্যবিবাহ অনেকটা নিয়ন্ত্রণে এলেও মাদকের ভয়াবহতা এখনো সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। মাদকাসক্তরা অর্থের জোগান দিতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।
সভায় আরও বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের প্রসিকিউটর মোঃ আসাদুজ্জামান, গুলাল বুদাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রেজাউল করিম রেজা এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিহার রহমান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় হারাগাছ থানা পুলিশের একটি মোবাইল টিমও উপস্থিত ছিল।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

মাদকদ্রব্যের কুফল ও বাল্যবিবাহ রোধে গুলাল বুদাইয়ে মতবিনিময় সভা

সর্বশেষ পরিমার্জন : ০৪:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬