ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
মাদকবিরোধী অভিযানে গাজা সহ যুবক আটক

শহীদুল ইসলাম সোহাগ, শরণখোলা (বাগেরহাট)
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ২৭ বার পঠিত

শহীদুল ইসলাম সোহাগ, শরণখোলা (বাগেরহাট): শরণখোলায় পুলিশের অভিযান: ৪০০ গ্রাম গাজাসহ যুবক আটক, মূল আসামি পলাতক।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গভীর রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের কেজি স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর তালুকদারের বাড়িতে অভিযান চালানো হলে উত্তর কদমতলা গ্রামের মৃত আমির হাওলাদারের ছেলে মন্নাফ হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। তবে অভিযানের মূল টার্গেট আলমগীর তালুকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

বর্তমানে পলাতক আলমগীর তালুকদারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ছিল। পুলিশের এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তবে পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে শরণখোলা থানার ওসি (তদন্ত) মিলন ঘোষ জানান, আটককৃত যুবক ও উদ্ধারকৃত গাজা বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে শরণখোলা থানার ওসি (তদন্ত) মিলন ঘোষ জানান, আটককৃত যুবক ও উদ্ধারকৃত গাজা বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।