ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে আধিপত্যের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত- ৩ আহত -২

গাউছ-উর রহমান, (মাদারীপুর)
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ১২৩ বার পঠিত

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে আধিপত্যের জেরে সংঘর্ষের জেরে তিন জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার কান্দি এলাকায়এই ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মৃত আজিবার সরদার দুই ছেলে আতাবুর সরদার (৪০) ও সাইফুল সরদার (৩৫)। এবং মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭)। আহত হয়েছেন একই ইউনিয়নের আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার (১৮),আজিবার সরদারের ছেলে অলিল সরদার(৪০) পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট সংলগ্ন এলাকায় মোল্লা বাড়ি ও সরদার বাড়ির মাঝখানে ড্রেজারের বালু তোলার পাইপ নিয়ে দু- পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি লাগে তিনজন গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয় এবং আরো দুজন কে গুজরত জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।এরপর সদর হাসপাতালের মর্গে দুজনের লাশ নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে বসে পলাশ সরদার ও মারা যান। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন সাইফুল এর আগে ওই এলাকায় দুই বালু ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এরই জেরে বালু ব্যবসায় ও এলাকায় আধিপত্য বিস্তারকারী সাইফুল ও তার ভাইয়ের উপর হামলা করে। তারা তিন ভাই নিজেদের প্রাণ বাঁচাতে পাশের একটি মসজিদে আশ্রয় নেয়। সেখানে গিয়ে হামলাকারিরা তাদের কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে সাইফুল ও তার ভাই নিহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:



















