ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

মাদারীপুরে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

মাদারীপুর প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ২২ বার পঠিত
মাদারীপুর প্রতিনিধি:  মাদারীপুর সদর উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ও অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আর রিপন।
জানা গেছে, বুধবার কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান সামান্তা ট্রেডার্সের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কলা, পাউরুটি ও ডিম বিতরণ করা হয়। খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ১৭ শিক্ষার্থীকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়।
এর মধ্যে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে পোখরারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়েরও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন ।পরে অসুস্থ শিক্ষার্থীদের মাদারীপুর সদর হাসপাতালে  চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই ঘটনা শুনে জেলা প্রশাসনের একটি টিম হাসপাতাল পরিদর্শন করে ভর্তি শিশুদের খোঁজ খবর নেন। তবে ৬ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
ঘটনার পরপরই জেলা প্রশাসনের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে হাউসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আর রিপন। ওই সময় সেখান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করা হয়। আজ সকালে পোখরার চর বিদ্যালয়টি পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও মাদারীপুর সদরের নির্বাহী অফিসার। শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে বুধবার বিকালে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের দেখতে যান জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

মাদারীপুরে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

সর্বশেষ পরিমার্জন: ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬