ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাধবদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, সড়ক অবরোধ

অরবিন্দ রায়, নরসিংদী:    নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন টেক্সটাইল শ্রমিকরা। রোববার প্রায় দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ অফিসও মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা।  মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এ কর্মসূচি পালন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন মাধবদী থানা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মহসিন কবির জানান, লোডশেডিং জাতীয় সমস্যা। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান, মাধবদী থানারঅফিসার ইনচার্জ মো. কামাল হোসেন এবং বিএনপি নেতা কাজী ওয়াসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাউপস্থিত ছিলেন।
আমান নামের এক শ্রমিক জানান, লোডশেডিংয়ের কারণে কাপড় উৎপাদন করতে পারছি না।ফলে মজুরিও ঠিকঠাক মতো পাচ্ছি না। এভাবে চললে আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাইদ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।’
প্রশাসনের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি, পরিবেশ স্বাভাবিক নাহলে পুণরায় লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিক একত্র হয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন। পরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের  অভাবে বিভিন্ন শিল্পঅঞ্চলে শিল্প মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি কর্মসংস্থান শ্রমিকরা হারাচ্ছেন। শিল্পঅঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে অর্ধেক কারখানা সক্ষমতায় উৎপাদনে ফিরে আসবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ৩-মরদেহ উদ্ধার

12 September 2026

দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মাধবদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, সড়ক অবরোধ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬