নড়াইল প্রতিনিধি: “এসো যুবক শপথ করি, মাদকমুক্ত লোহাগড়া গড়ি” শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় শুক্রবার(২১আগস্ট) থেকে শুরু হয়েছে ৪ দলীয় মানিক মোল্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
শুক্রবার বিকালে লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী মোল্যার মাঠ মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় খলিসাখালী স্পোর্টিং ক্লাব ও ইতনা ফুটবল একাদশ পরস্পর পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় খলিসাখালী স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে ইতনা ফুটবল একাদশ কে পরাজিত করেছে।
খলিসাখালী স্পোর্টিং ক্লাবের পক্ষে ৭ নং জার্সি পরিহিত মহব্বত, ১০ নং জার্সি পরিহিত শাওন ও ১১ নং জার্সি পরিহিত সাকিব ১টি করে গোল করেন।
শনিবার(২২ আগস্ট) বিকালে চরমল্লিকপুর ফুটবল একাদশ ও দত্তপাড়া ফুটবল একাদশ পরস্পর পরস্পরের মুখোমুখি হবে।
খলিসাখালী স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী এ ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
প্রায় ৫ শতাধিক দর্শক খেলা উপভোগ করেন।

নড়াইল প্রতিনিধি 


















