ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মানুষের ভালোবাসার ভোটেই প্রতিনিধিত্ব করতে চাই – খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ২৮ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন রাতের ভোটে নয়, আমি মানুষের ভালোবাসা নিয়ে তাদের দেওয়া ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। তিনি আরো বলেন দেশনেত্রী বেগম খালেদাজিয়ার আদর্শকে ধারন করেই এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা হুমকি কিংবা চাপ প্রয়োগে বিশ্বাসী নই, আমরা মানুষকে ভালোবেসে ভোট নিতে চাই। আমিসহ আমরা প্রত্যেকটা নেতা-কর্মী মানুষের সুখেদুঃখে পাশে থাকতে চাই। দেশনেত্রী বেগম খালেদাজিয়ার আত্মার মাগফিরাত কামনায় কালকিনি পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পাঙ্গাসিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১ নং ওয়ার্ডের নির্বাচিত কমিশনার নাসির উদ্দিন শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, বিএনপি নেতা মিজানুর রহমান বেপারী, কালকিনি পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ মিজানুর রহমান,সাধারন সম্পাদক মোঃ কামাল বেপারী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মাদারীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, কালকিনি ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক শিকদার মামুন, যুবনেতা শামীম মোল্লা, রতন মৃধা, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রেতা, মান্না,হাসানসহঅন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা উক্ত ওয়ার্ড থেকে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন এর জয়ের ব্যাপারে আশবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:
মাদারীপুর প্রতিনিধি


















