ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মামার বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় কুমেক হাসপাতাল কর্মচারীর মৃত্যু

এম জে এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৪৪ বার পঠিত
কুমিল্লার দেবিদ্বারে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল ও পিকাপ ভ্যানের মুখোমূখী সংঘর্ষে ফারুক (৪৩) নামে এক মোটর সাইকেল চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৭ জুলাই) বেলা ১ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, কুমিল্লাগামী একটি মটর সাইকেল ও দেবিদ্বারগামী একটি পিকাপভ্যান মুখমূখী সংঘর্ষে মোটরসাইকেলটি ধুমড়ে মুচরে যায়। এসময় মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হলে তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র দেখে জানা যায়, মটর সাইকেল আরোহী নিহত মো. ফারুক (৪৩) কুমিল্লা সদর দক্ষিণ এলাকার গোয়াল মথন গ্রামের সফিকুল ইসলামের পুত্র। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী।
নিহতের চাচাতো বোন নীলা আক্তার নাগরিক ভাবনাকে জানান, তার সাথে থাকা ফোন থেকে কল পেয়ে হাসপাতাল এসে নিহতের মৃতদেহ দেখতে পাই। তার চাচাতো ভাই ফারুক দেবিদ্বার উপজেলার  জাফরগঞ্জ গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে যাওয়ার পথে এ দূর্ঘটনায় নিহত হন।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী নাগরিক ভাবনাকে জানান, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মামার বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় কুমেক হাসপাতাল কর্মচারীর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৯:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫