ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
চাটখিলে ছাত্র আন্দোলনে স্থানীয় ছাত্র নেতাদের বিরুদ্ধে

মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোজাম্মেল হক চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৬৬ বার পঠিত

গত ৫ আগস্ট ২০২৪ বিকেলে চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্রে
আত্মঘাতী গুলিতে নিহত ইমতিয়াজের বাবা হাবিবুর রহমান ছেলেকে
জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ
আত্মসাতের অভিযোগ করায় তিনি ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে
মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে গত
মঙ্গলবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা ভবনে এক সংবাদ সম্মেলনের
আয়োজন করে ছাত্র আন্দোলনের নেতারা।

সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের নেতা সাইফুল ইসলাম, গোলাপ হোসেন
ফরহাদ, রফিকুল ইসলাম রনি, সামির আহমেদ, তোহা, ইয়াছিন তাদের বক্তব্যে
বলেন, ইমতিয়াজ হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেনি,
৫ আগস্ট বিকেলে চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্র বহন করতে গিয়ে
সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এরপর সে ঢাকায় হাসপাতালে মারা যায়।
তার বাবা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদের
তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করে। ইতোমধ্যে তার বাবা দুই দপায় রাষ্ট্রীয় ১৮
লক্ষ টাকা আত্মসাৎ করেছে।

এই বিষয়ে ছাত্র আন্দোলনের নেতারা নোয়াখালী জেলা প্রশাসকসহ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করায় তিনি ক্ষিপ্ত হয়ে ছাত্র
আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে
যাচ্ছেন।

ছাত্রনেতারা আরও বলেন, তার ছেলে নিহত হওয়ার ৯ মাস পর
আওয়ামীলীগ নেতাকর্মীসহ নিরীহ লোকজনের নামে মিথ্যা মামলা করে
৫০/৬০ লক্ষ টাকা বানিজ্য করেছে। ছাত্র নেতারা তাদের বিরুদ্ধে এইসব
মিথ্যা অপপ্রচার বন্ধ না করলে তারা হাবিবুর রহমানের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানান। উল্লেখ্য ইমতিয়াজের বাবা হাবিবুর
রহমান উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের সাবেক ইউপি
সদস্য ও স্থানীয় বিএনপি নেতা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চাটখিলে ছাত্র আন্দোলনে স্থানীয় ছাত্র নেতাদের বিরুদ্ধে

মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫