ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিয়ানমার সীমান্ত থেকে ভেসে আসলো গোলাগুলির তীব্র শব্দ

কক্সবাজার প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১ বার পঠিত
কক্সবাজারের উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী মিয়ানমার অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতংক ছড়িয়েছে এপারেও।
১৩ ডিসেম্বর(শনিবার) ভোর থেকে উখিয়ার রহমতের বিল ও ধামনখালী এবং টেকনাফের হোয়াইক্যং সীমান্ত  এলাকায় কয়েক ঘন্টা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে আসে। এ সময় এপারে কয়েকটি বসতঘরের চালা ভেদ করে গুলি এসে পড়ে।শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ধরে উখিয়ার পালংখালী ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় থেমে থেমে মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি চলে। নাফ নদীতে একটি মর্টারশেল পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা ৪ ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়ি-ঘর কেঁপে ওঠে। এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।তিনি আরও বলেন, হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে এসব মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি চালানো হচ্ছে। এ সময় হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসন, আব্দুল কুদ্দুস ও বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে। এছাড়া উত্তর পাড়ার সংলগ্ন নাফ নদীতে একটি মর্টারশেল পড়লে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তের দিক থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। কয়েকটি বাড়িতে গুলি পড়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মিয়ানমার সীমান্ত থেকে ভেসে আসলো গোলাগুলির তীব্র শব্দ

সর্বশেষ পরিমার্জন: ১২:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫