সাইদুর রহমান, মির্জাপুর প্রতিনিধি : রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকার মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আহনাফ আব্দুল্লাহ।
সোমবার (১০ আগস্ট ২০২৬) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ সাফল্য অর্জন করেন তিনি। রাজধানীর অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এই কৃতিত্ব অর্জন করায় পরিবার ও এলাকাবাসীর মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।
মোহাম্মদ আহনাফ আব্দুল্লাহ’র পিতা আজাদ রহমান মির্জাপুর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি এবং বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ছেলের এ সফলতায় তিনি সন্তুষ্টি প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন তার সন্তান একজন সৎ ও শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
আহনাফ তার এই সাফল্যের জন্য রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও দোয়া চেয়েছে।
আজাদ রহমান বলেন, “প্রত্যেক সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। শিক্ষা ব্যবস্থাকে আরও সময়োপযোগী করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

নাগরিক ডেস্ক রিপোর্ট 






















