ঢাকা, বাংলাদেশ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মির্জাপুরে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল):   টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাসুদ সিকদার (৩২) আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের মুক্তার সিকদারের ছেলে। তিনি আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল হাটুভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আত্মগোপনে থাকা মাসুদ সিকদারকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় মাসুদ সিকদারের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মির্জাপুরে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১২:০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬