ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মিল্কিওয়ে রিসোর্ট থেকে অপহ্নত স্কুলছাত্রী উদ্ধার,অপহারক গ্রেফতার

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৪২ বার পঠিত

কক্সবাজারের পর্যটন এলাকার মিল্কিওয়ে রিসোর্ট থেকে ১৪ বছরের এক স্কুলছাত্রী’কে উদ্ধার করেছে।তাকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ পেয়ে ট্যুরিস্ট পুলিশ বিশেষ অভিযান চালান। এ সময় অপহরণে জড়িত কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শাহাদাত (২৬) কে গ্রেফতার করা হয়।২১ আগষ্ট (বৃহস্পতিবার) রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভিকটিম নবম শ্রেণির ছাত্রী হলেও তার পরিচয় গোপন রাখা হয়েছে।ট্যুরিস্ট পুলিশ জানায়, ভিকটিমকে উদ্ধারের সময় রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংঘাতিক মাত্রায় অসহযোগিতা করা হয়েছে। এমনকি রেজিস্ট্রার বইতেও তাদের এন্ট্রি দেওয়া হয়নি, যা আইনের স্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজার পর্যটন এলাকা হবে শুধুমাত্র পর্যটকদের জন্য। এখানে কোনো অপরাধীদের আশ্রয়, প্রশ্রয় কিংবা আস্কারা দেওয়া হবে না। অপরাধের সঙ্গে যারা জড়িত, রিসোর্ট কর্তৃপক্ষসহ, তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
আরও পড়ুন:





















