ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মুক্তাগাছায় পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৫৪ বার পঠিত

এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামে পুকুরে গোসল করতে নেমে সাখাওয়াত হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন মহিশতারা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।
মহিশতারা গ্রামের বাসিন্দা মোজাম্মেল বলেন, দুপুরে বাড়ির পাশের বাজারে এলাকায় সহপাঠীর সঙ্গে খেলাধুলা শেষে সাখাওয়াত পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুরপাড়ে শিশুর জামা ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পানিতে নেমে তার মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন গত সপ্তাহেও দুই জনের মরদেহ পাওয়া গিয়েছিল তারাও পানিতে পরে মৃত্যু বরন করেছে। পরিবার ও এলাকাবাসী সচেতন না হলে দূর্ঘটনা আরও বাড়বে আমাদের সকলের সচেতন হওয়া উচিত।
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ হস্তান্তর করি।
আরও পড়ুন:




















