ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ৬০ বার পঠিত
হাসান মামুন,পিরোজপুর
পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, মহিউদ্দিন মল্লিক নাসির এবং গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র পুত্র গাজী কামরুজ্জামান শুভ্র। বক্তারা প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দলের দুঃসময়ে তিনি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির অবিসংবাদিত নেতা। তাঁর মৃত্যুতে জেলা বিএনপি এক বিশাল অভিভাবককে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। আলোচনা সভা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ পরিমার্জন: ০২:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫