ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে ভোটারদের মাঝে উৎসাহ

মোঃ নাজমুল শাহরিয়ার,  (মোরেলগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ১৬২ বার পঠিত
আগামী ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরেলগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক  সম্মেলনকে কেন্দ্র  করে দলীয় ভোটারদের  মাঝে উৎসাহের ভাব বিরাজ করছে । ভোটকে সামনে রেখে  প্রার্থীদের নির্বাচনী প্রচারনা ও গন সংযোগ চলছে।  প্রার্থীরা ভোটারদের দ্বারেদ্বারে ছুটে যাচ্ছেন ভোটের জন্য। এতে করে সাধারন কর্মী ও ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ তৈরি  হচ্ছে।  ভোটারদের সাথে কথা বলে জানা যায় ,  বিগত   স্বৈরাচার সরকারের আমলে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন নি। ফলে বিএনপি কর্মী সহ সাধারন মানুষের মাঝে ভোট নিয়ে অনাগ্রহের সৃষ্টি হয়েছিলো।  কিন্তু বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কেন্দ্র করে যে  ভোটের স্বচ্ছ পদ্ধতি আবার এদেশে ফিরে এসেছে তাতে করে  তারা আনন্দিত।
 একজন ভোটার বলেন, ” এতদিন আমাদের নেতার কাছে ছুটে যেতে হত।  কিন্তু ভোটকে কেন্দ্র করে তারা আমাদের সাথে যোগাযোগ করছে,  খোঁজ খবর নিচ্ছে,  এতে করে আমরা আনন্দিত।” অন্য একজন ভোটার বলেন, ” আমরা এখন আমাদের ভোটে নেতা নির্বাচন করতে পারবো।  এতে করে যারা বিগত দিনে দুঃসময়ে আমাদের খোজ খবর নিয়েছে তাদেরকে  নেতা হিসেবে বেছে নেয়ার সুযোগ পাবে সাধারন কর্মীরা। “
উল্লেখ্য, ১৬/০৩/২০২৫ রোজ বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা প্রর্যন্ত ভোট গ্রহণ চলবে।  গত ১১ এপ্রিল   মনোনয়ন পত্র বিতরন করা হয়। গত ১২ এপ্রিল  মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিলো।  ১৩/০৪/২০২৫ তাং চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং একই দিনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে ভোটারদের মাঝে উৎসাহ

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫