ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মোহনপুরে র‍্যাবের অভিযানে ইয়াবা ও জাল নোট উদ্ধার, গ্রেপ্তার-১

  • অপু দাস, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৯৮ বার পঠিত
অপু দাস, রাজশাহী:    রাজশাহীর মোহনপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র‍্যাব-৫। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরেকজন অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-৫ জানায়, মাদক, জাল নোট, অস্ত্র, সন্ত্রাস ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের নিয়মিত গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে ২৮ জুন রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মোহনপুর উপজেলার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে ইয়াবা মজুদ রেখে বিক্রির প্রস্তুতি চলছে।
সংবাদের সত্যতা যাচাই করে র‍্যাব-৫-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল রাত সাড়ে ৭টার দিকে ওই স্থানে অভিযান চালায়। অভিযানের সময় ‘লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেড’-এর অফিস কক্ষ থেকে মো. নায়েব আলী (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে একই মামলার অপর অভিযুক্ত মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির দখলে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে ৩৮৭ পিস ইয়াবা এবং ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন বলেও দাবি করেছে সংস্থাটি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
র‍্যাব-৫ জানিয়েছে, সমাজ থেকে মাদক ও জাল নোটের বিস্তার রোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে বাহিনীটি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গোবিন্দগঞ্জে তিন ইউনিয়নের সনাতন সম্প্রদায়ের মনোকষ্টের অবসান

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

‎বিধি বহির্ভূতভাবে সার বিক্রি: চিরিরবন্দরে মেসার্স জাহানারা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মোহনপুরে র‍্যাবের অভিযানে ইয়াবা ও জাল নোট উদ্ধার, গ্রেপ্তার-১

সর্বশেষ পরিমার্জন : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬