ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

তিমির বণিক
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৯৩ বার পঠিত

“মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” ২০২৫ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২শে অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রেলীটি বের হয়ে প্রেসক্লাব চত্বর হয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, জেলা বিএনপি’র নেতা ফখরুল ইসলাম, জেলা হেফাজতের নেতা জামাল আহমদ কাসেমী, মৌলভীবাজার প্রেসক্লাবের সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার জেলা বিএনপি’র নেতা সাংবাদিক জুলাই যুদ্ধা মতিন বখশ, জুলাই মঞ্ছের আহ্বায়ক তানজিলা শিশির, বৈষম্যবিরোধী ছাত্র নেতা কাজী মনজুর, মিছবাহ আহমদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সরকারি ,আধাসরকারি সকল দপ্তরের প্রধান , বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দুর্ঘটনায় নিহত,আহত ৬ জনকে ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:
তিমির বণিক



















