ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
যশোরে তিন কোটি টাকার সোনাসহ যুবক আটক

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০ বার পঠিত

যশোরে তিন কোটি টাকার সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যশোর–নড়াইল সড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন এক কেজি ৯৩৪ গ্রাম।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে তারা অভিযানে নামে। এ সময় সঞ্জয়কে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, সঞ্জয় জানিয়েছেন ঢাকার ধোলাইপাড় থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা সোনার বাজারমূল্য তিন কোটি ৮ লাখ ৩১ হাজার ৮০০ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৮৮ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করার পর সঞ্জয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:






















