ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
যশোরে হাঁসের খামারে গোপন আস্তানা: অস্ত্র-সরঞ্জামসহ তিনজন আটক

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১৫৭ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া আউলিয়াপাড়ায় একটি হাঁসের খামারে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর ) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার। জেলা গোয়েন্দা (ডিবি) ও ঝিকরগাছা থানা পুলিশের একটি যৌথ টিম অভিযানে অংশ নেয়।
অভিযান শেষে পুলিশ জানায়, খামার থেকে হাসুয়া, রামদা, দা, কুড়াল, চাইনিজ কুড়াল, ওয়াকিটকি, খেলনা পিস্তল, রেঞ্চ, করাত, মদের বোতল, ওজন মাপার স্কেল, সিসি ক্যামেরা ও পুলিশের পোশাকসহ যৌনতা-সংশ্লিষ্ট কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, হাঁসের খামার ও মাছের ঘেরের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। চক্রটি দেহব্যবসা, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসা, এমনকি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ডাকাতির মতো অপরাধে জড়িত ছিল। অভিযানের সময় চক্রের মূল হোতা ও খামার মালিক সোহাগ পালিয়ে যায়।
আটক তিনজন হলেন—কাউরিয়া মুন্সিপাড়ার মাহবুবুর রহমান, পারবাজার গ্রামের জাসিবুল ইসলাম হাসিব এবং মণিরামপুর উপজেলার ইউনুস আলী।
স্থানীয়দের অভিযোগ, ওই খামারটি দীর্ঘদিন ধরেই সন্দেহজনক কার্যক্রমের কেন্দ্র ছিল। রাত নামলেই সেখানে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা যেত। বাঁশঝাড়ের আড়ালে তৈরি টঙঘরগুলো ছিল অপরাধীদের নিয়মিত আস্তানা। স্থানীয় প্রভাবশালীদের ছায়ায় চক্রটি এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিল বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকতে পারে।”
তিনি আরও জানান, ফার্মের মালিক সোহাগের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
অভিযানে অংশ নেন ডিবির এসআই আবু হাসান, এসআই অলোক কুমার দে, ঝিকরগাছা থানা পুলিশ এবং ডিবির বিশেষ টিমের সদস্যরা।
আরও পড়ুন:




















