ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
বিজিবির অভিযান:
যশোরে ৭ মাসে ৪৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৪৯

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৭১ বার পঠিত

যশোর সীমান্তে সাত মাসে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ৪৯ জন চোরাকারবারীকে করে পুলিশে সোপর্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে এসব অভিযানে বিজিবি সদস্যরা ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৮৬২ বোতল বিদেশি মদ, ২৪ লিটার দেশি মদ, ৫০০ গ্রাম হেরোইন, ১৯৮ পিস ইয়াবা, ১৭ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি জব্দ করেছে।
এছাড়া ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস, কম্বল, কসমেটিক্স, ওষুধ ও অন্যান্য চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “৪৯ বিজিবি সদস্যরা ভারতের সঙ্গে ৭০.২৭৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বাত্মকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আরও পড়ুন:


















