ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও:   ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূলের লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা এবং  প্রতিরোধে ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। যুবসমাজ, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১২নং সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী,ইউনিয়ন বিএনপির সভাপতি, গোলাম মাওলা চৌধুরী, সালন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক ও চৌধুরীহাট ব্যবয়াসী সমিতির সভাপতি মো:ছাইফুল ইসলাম,ঠাকুরগাঁও সদর থানার এস আই সামছুল হক সহ  স্থানীয় যুবসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
এসময় ১২ নং সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন,মাদক ব্যবসায়ীদের যেখানে পাবেন সাথে সাথে সেখানেই  প্রতিরোধ গড়ে তুলবেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী বলেন, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সালন্দর ইউনিয়নে মাদক নির্মূল কমিটি গঠন করা হবে।আয়োজকরা জানান,আমরা চাই ইউনিয়নের নেতৃত্বে যারা আছেন তারা যেন সবসময় আমাদের পাশে থেকে মাদক নির্মূল কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করেন।
স্লোগানে বলা হয়, “মাদকের আগ্রাসন দুর্যোগসমান, প্রতিরোধই সমাধান” এবং “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”। অনুষ্ঠানে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০১:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬