ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
রংপুরে “জব ফেয়ার–২০২৬” অনুষ্ঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৩০ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয়েছে “জব ফেয়ার–২০২৬”। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) রংপুরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার মোঃ নাহিদ হাসান, পরিচালক (উপ-সচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রংপুর বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব আবু হামেদ মোঃ জাকারিয়া শাহীদ, অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব), রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট জনাব এমদাদুল হোসেন, প্রেসিডেন্ট, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জনাব আবু হেনা মোঃ মোস্তফা কামাল, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শাকিনুর আলম, প্রতিষ্ঠান প্রধান, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি।
বক্তারা বলেন, বর্তমান যুগে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যৎ কর্মজীবনের পথ সুগম করবে।
অনুষ্ঠানটি আয়োজন করে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি, রংপুর।
এ কার্যক্রমের অর্থায়ন করেছে “অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (ASSET)” প্রকল্প, যা THE WORLD BANK (IBRD, IDA), WORLD BANK GROUP–এর সহায়তায় পরিচালিত।
জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকারের সুযোগ পায়।


















