ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে র‍্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি

রাসেল রানা রংপুর জেলা প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৩ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটকে সামনে রেখে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ রংপুর বিভাগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন র‍্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে ড্রোনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরাসরি র‍্যাব হেডকোয়ার্টার থেকে পর্যবেক্ষণ করা হবে, যাতে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
মেজর সাইফুল ইসলাম আরও জানান, রংপুরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। র‍্যাবের দৃষ্টিতে বর্তমানে রংপুর বিভাগের কোনো সংসদীয় আসনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথবাহিনী সহ যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতিও রয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে র‍্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে র‍্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি

সর্বশেষ পরিমার্জন: ১০:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬