ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রংপুর সব সময় সরকার দলের বিপক্ষে ভোট দিলে, উন্নয়ন হবে কীভাবে

  • রানু মিয়া, ‎রংপুর
  • সর্বশেষ পরিমার্জন : ১০:২১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২৭ বার পঠিত

রানু মিয়া, ‎রংপুর:   রাজনৈতিক বাস্তবতা না বুঝে বারবার ভিন্ন দলকে সমর্থন করায় রংপুরের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।‎
‎তিনি বলেন, ‘রংপুরের মানুষ হিসেবে আমরা সবচেয়ে পিছিয়ে আছি। কেন পিছিয়ে? আমরা তো সঠিক বাস্তবতাই বুঝতে চাই না। বিএনপি ক্ষমতায় এলে আপনারা জাতীয় পার্টি করেন, আবার বিএনপি সরকারে থাকলে আপনারা জামায়াত করেন। তাহলে কীভাবে হবে? উন্নয়ন পাবেন কীভাবে?’‎
‎রোববার (৯ জুলাই) দুপুরে রংপুরে যুক্তরাষ্ট্রভিত্তিক জনকল্যাণমূলক সংস্থা ‘লাভ শেয়ার বিডি’র আয়োজনে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ২৫টি দুস্থ পরিবারের মধ্যে চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎
‎মির্জা ফখরুল বলেন, রংপুরসহ উত্তরাঞ্চলের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমানোর সুযোগ তৈরি হবে। মধ্যপাড়া ও বড়পুকুরিয়ার কয়লা ও পাথরের খনি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।‎
‎রংপুরের মানুষের অর্থনৈতিক পিছিয়ে থাকার কারণ হিসেবে উদ্যোগ ও ঝুঁকি নেওয়ার মানসিকতার অভাবকে দায়ী করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের এখানে মানুষ খুব গরিব, খুব দরিদ্র। কিন্তু দরিদ্র থাকারও একটা কারণ আছে। আমাদের এই এলাকার মানুষের উদ্যোগ নেই, ঝুঁকি নেওয়ার সাহস নেই।’‎
‎বিদেশে সিলেটিদের কর্মসংস্থান ও ব্যবসার উদাহরণ দিয়ে মির্জা ফখরুল বলেন, লন্ডনে সিলেটিদের উদ্যোগে ১২ হাজারের বেশি রেস্টুরেন্ট নিয়ে বড় ধরনের একটি ‘কারি ইন্ডাস্ট্রি’ গড়ে উঠেছে। রংপুরের মানুষকেও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।‎
‎দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের একদলীয় শাসন ও স্বৈরাচারের পর দেশের সামনে নতুন করে গড়ে ওঠার সুযোগ এসেছে। তাঁর দাবি, গত ১৫-১৬ বছরে দেশে অসংখ্য মানুষ হত্যা ও গুমের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে প্রায় চার হাজার ছাত্র, শিশু ও নারী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।‎
‎বিরোধীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তা বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে। ‎গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পত্রিকাগুলো স্বাধীনভাবে লিখতে পারত না। এখন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য প্রকাশিত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে এগোতে হচ্ছে।‎
‎তিনি বলেন, ‘জনগণের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা পালন করার চেষ্টা করব।’‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রংপুর সব সময় সরকার দলের বিপক্ষে ভোট দিলে, উন্নয়ন হবে কীভাবে

সর্বশেষ পরিমার্জন : ১০:২১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬