ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

নাগরিকভাবনা ডেস্ক:   রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৫০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৮ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল, ২টি গ্যাস লাইট, ৬টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, ৫টি ককটেল সাদৃশ্য বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান নিয়াজ মেহেদী।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

সর্বশেষ পরিমার্জন : ১১:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬