ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্যে ৬ বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ৩৯ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী : পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন প্রবাসী সহ এলাকার ৬ বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার ভাগলপুর গ্রামে।  এ বিষয়, রাজবাড়ী আদালতে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গোয়ালন্দ উপজেলা ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর এলাকার ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বকুল কবিরের সাথে  পূর্বশত্রুতার জের ধরে বকুল বাহিনী বাড়ীঘরে হামলা ও ভাংচুর চালায়। এসময় বাঁধা দিতে এগিয়ে আসলে প্রতিপক্ষের প্রতিপক্ষের লোকজন প্রবাসীর স্ত্রী ও মাকে ভয় ভীতি দেখায়।  এ ব্যাপারে স্থানীয় এলাকার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ লাল জানান, ১৯৭১ এর পর এলাকায় প্রকাশ্যে বাড়ী ঘরে  কোপানোর দৃশ্য দেখলাম ।আমরা এলাকার বাসিন্দারা ভয়ে ভিতু হয়ে আছি। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। এ বিষয়, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কবির বকুল জানান, পূর্ব শত্রুতার জের ধরে উল্টো আমাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছে তারা। আমি এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি।  এ বিষয়ে, জাতীয় দৈনিক নাগরিক ভাবনাকে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম  বলেন, বকুলের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি।যাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে যাদের বাড়িতে হামলা হয়েছে এখনো থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্যে ৬ বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫