ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজবাড়ীর পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি,তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৪১ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী
উজান থেকে নেমে আসা ঢলে রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টায় জেলার সব পয়েন্টে পানির উচ্চতা বেড়েছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হলেও এখনো পানি বিপৎসীমা অতিক্রম করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম।
পাউবো সূত্রে জানা গেছে, তথ্য অনুযায়ী রাজবাড়ীর ৪টি গেজ স্টেশনে পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছেদৌলতদিয়া পয়েন্ট: পানি ৮ মিটার, বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে। মহেন্দ্রপুর পয়েন্ট: পানি ৮.৮৮ মিটার, বিপৎসীমার ১০.৫০ মিটার। পাংশার সেনগ্রাম পয়েন্ট: পানি ৯.৮৭ মিটার, বিপৎসীমার ১০.৫২ মিটার। কামারখালী ব্রিজ পয়েন্ট (গড়াই নদী): পানি ৭.৪৮ মিটার, বিপৎসীমার ৭.৭৫ মিটার।
গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দে পানি বেড়েছে ৯ সেন্টিমিটার, মহেন্দ্রপুরে ৬ সেন্টিমিটার, পাংশায় ৫ সেন্টিমিটার এবং কামারখালীতে ৩ সেন্টিমিটার। পানি বৃদ্ধির কারণে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর, চর সেলিমপুর, কালিতলা ও মেছোঘাটায় ভাঙন দেখা দিয়েছে। দৌলতদিয়ার মুন্সিপাড়া এলাকায় কাউলজানি গ্রামের প্রায় ৬০/৭০ বিঘা কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। এছাড়া দৌলতদিয়ার ৩ ও ৭নং ফেরিঘাট এলাকায় ভাঙনে কয়েকটি ঘরবাড়ি বিলীন হয়েছে এবং বাকি ফেরিঘাটগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ার ৩ ও ৪নং ঘাটে ফেরি ভিড়তে পারছে না। বর্তমানে শুধুমাত্র ৭নং ঘাট দিয়ে যানবাহন লোড-আনলোড করা হচ্ছে। এতে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামীম জানান, নদীর পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সেসব স্পটে ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এখনো কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়নি।
আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আগামী তিন দিন পদ্মার পানি সমতল আরও বাড়তে পারে এবং সতর্কসীমায় পৌঁছাতে পারে। এ সময়ে রাজবাড়ীসহ ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:


















