ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজশাহীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

অপু দাস, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৫২ বার পঠিত
অপু দাস:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে সরব হচ্ছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আগমন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে রাজশাহী মহানগর ও জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু-এর বাসভবনে অনুষ্ঠিত এক সাংগঠনিক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের এই সফর রাজশাহীতে দলের নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান করবে। সফরের মূল কর্মসূচি হিসেবে তিনি নগরীর ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এক বৃহৎ নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
সৈয়দ শাহীন সৈকত বলেন, তারেক রহমান এই জনসভায় বিএনপির নির্বাচনী অঙ্গীকার, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা এবং দলীয় রূপরেখা সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন। এতে ভোটারদের মধ্যে বিএনপির বার্তা পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেবেন।জনসভা শেষে বিকেলে তিনি নওগাঁয় অনুষ্ঠিতব্য আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে পরে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।উল্লেখ্য, প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজশাহীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

সর্বশেষ পরিমার্জন: ০২:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬