ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজাশনে ৫৫০ পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

সৈকত, সাভার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৯৪ বার পঠিত

সৈকত, সাভার প্রতিনিধি: সাভারের দক্ষিণ রাজাশন ঘাসমহল এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে দক্ষিণ রাজাশনের রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবুল কাসেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেয়।
এ কর্মসূচির মাধ্যমে সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গরিব, অসহায় ও অবহেলিত ৫৫০টি পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য ও বিএনপি নেতা জসিম উদ্দিন, প্রধান শিক্ষক আমিনুর রহমান নুরানী, সাভার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফ, পৌর ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাবেক সহ-সভাপতি নাহিদা আক্তার কণা, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণ কার্যক্রমে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















