
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর সেতুর পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীর সেতুর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা হালিমা বেগম। এ সময় একটি কুকুর মরদেহটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি কুকুরটিকে তাড়িয়ে দেন। পরে তার ছেলে রবিউল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











