ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাতের আঁধারে দেড় লক্ষ টাকার আম কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৬৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাতের আঁধারে শত্রুতা করে প্রায় দেড় লক্ষ টাকার অপরিপক্ক বারিফোর আম কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী বাগান মালিক জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের আবু মোস্তফার ছেলে কামরুজ্জামান। তিনি বলেন, আমি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুরে ২০ বিঘা জমিতে আম, পেয়ারা, কলা সহ বিভিন্ন ফলের চাষ করে আসছি।
গত বুধবার গভীর রাতে কেবাকাহারা প্রায় ১শত ৩০টি বারিফোর আমের গাছ থেকে অপরিপক্ক আম এবং দুইটি কলা গাছের কাঁচা কলা কেটে ফেলেছে। এতে আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগী বাগান মালিক পুলিশ প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
বাগানে কাজ করা শ্রমিক কামাল উদ্দিন বলেন, সকালে বাগানে কাজ করার জন্য ভিতরে গেলে দেখতে পাই যে, অনেক আম গাছের নিচে আম পড়ে বিছিয়ে আছে। ঐ মুহুর্তে বাগান মালিক কে খবর দিলে তিনি এসে ঘটনা স্থল দেখা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি আরও বলেন যে, তদন্ত সাপেক্ষে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
এঘটনায় নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:






















