ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাতের আধারে দাঁড়িপাল্লার প্রচার সামগ্রী নষ্ট, পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ

রায়হান, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৬৯ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক  সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ০৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার-ফেস্টুন পোড়ানোর ঘটনা ঘটে।এ নিযে বৃহষ্পিবার জামায়াতের কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ ঘটনার বিবরন দেন।তবে এখন পযন্ত কেউ লিখিত অভিযোগ করেন  নি কমিশনে।চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন,  রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হবে। প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরাই এমন ঘটনা ঘটিয়েছেন। তবে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি তিনি।
তিনি বলেন, ‘সকালে আমার নির্বাচনী বিভিন্ন এলাকায় ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা দেখতে পেয়েছেন কর্মী-সমর্থকরা। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এমন ঘৃণিত কাজ করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ব্যানার-ফেস্টুন ছিঁড়ে-পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয়কে আটকে রাখা যাবে না  দাবী করে জামায়াত নেতা বুলবুল বলেন,আমরা এ ঘটনায় নিজেদের কর্মী-সমর্থকদের ধৈর্য ধারণ করতে বলেছি। আশা করছি, প্রতিপক্ষ প্রার্থী তার কর্মী-সমর্থকদের এমন কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।প্রচারণার প্রথম দিনই এ ধরনের ঘটনা নির্বাচনী প্রচারের পরিবেশ বিঘ্নিত করবে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার বলেন, ‘এ নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী মনিরুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মো. ফজলুর ইসলাম খাঁন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাতের আধারে দাঁড়িপাল্লার প্রচার সামগ্রী নষ্ট, পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৭:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬