ঢাকা, বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রায়পুরা পানিতে ডুবে আবারও ২ শিশুর মৃত্যু

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে শিশু মৃত্যুর মর্মান্তিক রেশ কাটতে না কাটতে আবারও দুই শিশু মৃত্যু হয়েছে। একদিন আগে রায়পুরা উপজেলা পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। চার শিশুর মৃত্যুর শোক শেষ না হতেই বিয়ে রবাড়িতে বেড়াতে এসে বিলের পানিতে গোসল করতে নেমে আরও দুই কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে।  শুক্রবার বেলা দুপুরের  দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮), চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। এর মধ্যে লামিয়া স্থানীয় একটি মাদরাসা ও জান্নাতি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার চান্দেরকান্দি বড়কান্দা ও শ্রীনগরের ভেলুয়ারচরে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হলো।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে আসে শিশু লামিয়া আক্তার । পরে সেখানে শিশু জান্নাতির সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে বিকেলে ময়নাতদন্ত ছাড়াই পরিবার নিহতদের লাশ নিয়ে যায়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, আজ  পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাঁকন নদীর একটি খালে গোসল করতে নেমে চার মাদরাসা শিক্ষার্থী তাবিয়া, জান্নাত, সুমাইয়া ও আয়েশা পানিতে ডুবে মারা যায়। সেই ঘটনার শোক কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে আরও দুই কন্যাশিশুর প্রাণহানির ঘটনায় পুরো এলাকার শোকাহত মানুষ গভীর বেদনায় স্তব্ধ হয়ে পড়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন পরিবার-শিক্ষা প্রতিষ্ঠান-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

রাজশাহীর ১৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রায়পুরা পানিতে ডুবে আবারও ২ শিশুর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬