ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
রূপগঞ্জে টাকা না দিলেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বিতাড়িত করার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৭ বার পঠিত

শাকিল আহম্মেদ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সাবেক কাউন্সিলর হোসেন মিয়াসহ তার লোকজনকে টাকা না দিলেই সরকারী আশ্রয়ণ প্রকল্পের ঘরে তালা দিয়ে বিতাড়িত করার প্রতিবাদে মানববন্ধন ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বাসিন্দারা। ৫ ফেব্রুয়ারী বুধবার সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য প্রদান করেন ভুক্তভোগী বিতাড়িত বাসিন্দা আব্দুল বাকি, রিমন মিয়া, শাহেরা, ইয়াছমিন বেগমসহ অর্ধশত নারী পুরুষ।বক্তারা বলেন,সাবেক কাউন্সিলর হোসেন মিয়ার পছন্দের লোক না হলেই মোটা অংকের টাকা দাবী করে। ওই টাকা না দিলেই আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পাওয়া ঘরে তালা ঝুলিয়ে দেয়। এ কাজে স্থানীয় কেন্দুয়া ভুমি অফিসের দালাল হাছান মিয়ার মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের বঞ্চিত করে হয়রানি করে আসছে। এ ঘটনায় তদন্ত করে বিচারের দাবী করেছেন মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা। পরে ইউএনও সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা৷ পরে ইউএনওর সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে ভুক্তভোগীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক কাউন্সিলর হোসেন মিয়া।
আরও পড়ুন:

















