ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
রূপগঞ্জে ব্যানার ফেস্টুট সরাতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৫০ বার পঠিত

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী সাইনবোর্ড, ব্যানার সরানোর নির্দেশনার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোথাও সরানো হয়নি রাজনৈতিক নেতা কর্মীদের প্রচারপত্র। তবে ১৪ ডিসেম্বর রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় সাঁটানো ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করেন তারা।
উচ্ছেদ অভিযানশেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার পর সকল প্রকার ব্যানার সরানোর ৪৮ সময় বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশন। কিন্তু রূপগঞ্জে তা সরানো হয়নি।আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আশাকরি আগামী ২৪ ঘন্টার সব ব্যানার ফেস্টুন সরানো হবে।
আরও পড়ুন:




















