ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
রোকেয়া দিবস পালিত

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৫৩ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোকেয়া দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদার রহমানের সভাপতিত্বে রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী শরীফা, সফল জননী নারী খাইরুন নাহার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী আয়েশা আক্তার, সমাজ উন্নয়নে অসমান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মোছা: রহিমা খাতুন নারীকে পুরস্কৃত করা হয়। এসময় পুরস্কারপ্রাপ্তরা পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করেন। সেই সাথে তাঁদের স্ব স্ব ক্ষেত্রে পুরস্কার পাওয়ার পেছনের গল্প সকলের সাথে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্র সমন্বয়ক হাসানুর রহমান সজীব, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহাবুবুর আলম, কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি প্রমুখ।
আরও পড়ুন:




















