ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৬০ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যোম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যকার গোলাগুলি’র ঘটনা ঘটেছে।এতে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম দেলোয়ার হোসেন। সে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে।এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, দেলোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ক্যাম্প সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে সি ব্লকে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) ও মুন্না গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। দুই পক্ষের মধ্যে কমপক্ষে ১০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় দেলোয়ারকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হলে একটি তার ডান উরুতে লাগে।
৮ এপিবিএন’র ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গুলির শব্দ শুনে কুতুপালং পুলিশ ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা তার আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর পুরো ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:
কক্সবাজার প্রতিনিধি




















