রোহিঙ্গা টমটম চালক হত্যায় জড়িত তিন রোহিঙ্গা যুবক গ্রেফতার

- সর্বশেষ পরিমার্জন: ০৯:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৬৩ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের টমটমচালক নুরুল আবছারকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ৩ রোহিঙ্গা যুবক। পুলিশ তাদের গ্রেফতার করেছে মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতের বিশেষ অভিযানে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
। গ্রেফতাররা হলেন,ক্যাম্প-২ ইস্টের মৃত আলী আহমদের ছেলে শফি আলম (২৮), হামিদ হোসেনের ছেলে ইমাম হোসেন (২০) এবং নুর আহমদের ছেলে আবুল হাশিম (৪৫)।
পুলিশ জানায়, গত শনিবার (১৬ আগস্ট) নুরুল আবছার টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতভর ফোনেও যোগাযোগ করা যায়নি। পরদিন রবিবার (১৭ আগস্ট) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কুচুবনিয়া এলাকার একটি ড্রাগন বাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।নিহত নুরুল আবছার উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে।নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, হত্যাকাণ্ডের পরপরই গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তি ও মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ৩ আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।###





















