ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রৌমারীতে আলো ছড়াচ্ছে ‘কৃষক পার্টনার স্কুল’

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ৯০ বার পঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ির আঙিনায় পরিচালিত হচ্ছে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম। বই-খাতা নিয়ে এসব স্কুলে পড়ছে গ্রামাঞ্চলের প্রান্তিক কৃষক-কৃষাণীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত প্রতিটি স্কুলে ১৩ জন নারী ও ১২ জন পুরুষ মোট ২৫ জন কৃষক-কৃষাণী সপ্তাহে একদিন করে ১০টি সেশনে ক্লাস করেন। অফিস সূত্রে জানা গেছে, পার্টনার প্রোগ্রাম এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রৌমারী এর ২০২৪-২৫ অর্থ বছর গম, ধান, ভুট্রা, ডাল, ফসল ও উত্তম কৃষিচর্চার উপর ৯ টি কৃষক মাঠস্কুল সফল ভাবে পরিচালিত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চেয়ার-টেবিল ছাড়া এ স্কুলে শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হচ্ছে কীভাবে আধুনিক উপায়ে গম, ভুট্রা, ডাল চাষ করা যায়। তার রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা, সার ও পানি ব্যবস্থাপনা, উপকারী-অপকারী পোকা সম্পর্কে মোট কথা বীজ হতে পুনরায় বীজ প্রাপ্তিতে যত আধুনিক উপায় আছে সবকিছু হাতে কলমে শেখানো হচ্ছে।

রৌমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কাইয়ুম চৌধুরী বলেন, এটি পার্টনার প্রকল্পের গম, ভুট্রা, ডাল একটি পার্টনার ফিল্ড স্কুল। এ স্কুলে গমের সময় উপযোগী সেশন পরিচালনার মাধ্যমে কৃষকদের বাস্তব ও হাতে কলমে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। যার মাধ্যমে কৃষকরা কৃষির আরও আধুনিক, বাণিজ্যিক ও স্মার্ট কৃষিতে রূপান্তর করতে পারবে বলে মনে করছি।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রৌমারীতে আলো ছড়াচ্ছে ‘কৃষক পার্টনার স্কুল’

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫