ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রৌমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০২:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ৪৬ বার পঠিত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রৌমারী উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত রবিবার রাত সোয়া আটটার দিকে উপজেলার তুরা রোড সংলগ্ন নটানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতা মিলে রৌমারী সরকারি কলেজ মাঠ সমাবেত হয়।এ সময় আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
তিনি আরও বলেন, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন ইসরাফিল হক নামের এক যুবক। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:


















