রৌমারীতে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৭৯ বার পঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুড়িগ্রামের রৌমারীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে উপজেলা পরিষদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল মতিন উপজেলার বন্দবেড় ইউনিয়নের চর বন্দবেড় এলাকার সামস উদ্দিনের ছেলে। তিনি রৌমারী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক। রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ২০২৪ সালের ৪ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের লক্ষ্যে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয় সাধারণ শিক্ষার্থী-জনতা। এ সময় আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল ও ককটেল বিভিন্ন অস্ত্রসহ তাদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত বছরের ২৭ ডিসেম্বর রৌমারী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন ইসরাফিল হক নামে এক যুবক। এ মামলায় উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মতিনকে গ্রেপ্তার করে।

















