ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
পায়ুপথে অভিনব কৌশলে ইয়াবা পাচার

র‍্যাবের হাতে আটক মাদক কারবারি শাহিন

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৩৮ বার পঠিত

অপু দাস,স্টাফ রিপোর্টার,রাজশাহী: পায়ুপথে অভিনব কৌশলে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পরিবহণকালে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাহানুর রহমান শাহিন (৩২)। এ সময় তার কাছ থেকে ৯৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একজন মাদক কারবারি ট্রেনযোগে অবৈধ মাদকদ্রব্য বহন করে রাজশাহীর বাঘা উপজেলার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি গোয়েন্দা দল রাজশাহীর বাঘা থানাধীন আড়ানী রেলস্টেশন এলাকায় নজরদারি জোরদার করে।
ইংরেজি ১০ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে আড়ানী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে তার পায়ুপথের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ৯৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন নাটোর জেলার বাগাতিপাড়া থানার পানকা গ্রামের মো. রমজান আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে একটি আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে ট্রেন ও বাসযোগে কক্সবাজার জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।
র‍্যাব আরও জানায়, ধৃত আসামির বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পায়ুপথে অভিনব কৌশলে ইয়াবা পাচার

র‍্যাবের হাতে আটক মাদক কারবারি শাহিন

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬