ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
লাক্ষো ভক্তের পদচারনায় মুখরিত গোপাল চাঁদ স্নান মেলা উৎসব মোরেলগঞ্জ

জাকারিয়া হোসাইন, (বাগেরহাট)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১০৪ বার পঠিত

বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৩ তম বারুনী স্নান উৎসব ও মতুয়া মেলা শুরু হয়েছে। বুধবার রাত থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ মতুয়া ভক্তরা এ মেলায় অংশ গ্রহন করেন। মূলত বৃহস্পতিবার ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিক কল্যাণ লাভের জন্য কামনা সাগরে পূর্ন স্নানের মধ্যে দিয়ে মেলার মাঠ এখন লাখো ভক্তের পদচারনায় মুখরিত। নিশান, ডাঙ্গা ঢোলের বাধ্যযন্ত্রের হরিনামে মাতোয়ারা ভক্তরা।
এবারে বারুণী স্নান উৎসবে বাংলাদেশ মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন বলে শ্রীধাম লক্ষীখালীর গদীনশিন সেবাইত সাগর সাধু ঠাকুর জানিয়েছেন।
পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের ২১২ তম শুভ জয়ন্তি জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত লক্ষীখালী গ্রামে তার ভক্ত শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের লীলাধামে প্রতিবছর এই দিনে মতুয়া ভক্তদের মিলন মেলা বসে। যা এখন ‘গোপাল সাধুর’ মেলাও নামে পরিচিত। লক্ষীখালী ধামের বর্তমান গদিনাশিন বাংলাদেশ মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর আরও বলেন, দেশের অভ্যন্তরিন তালিকাভুক্ত ৪ শতাধিক দল এবং পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান সহ লক্ষাধিক ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিক কল্যাণ লাভের জন্য স্নানে আজ অংশ নিয়েছেন। ওড়াকান্দির ১৫দিন পরে ঠাকুরের দোয়ালীয়া বাড়ি গোপাল চাঁদের লীলা নিকেতন মোরেলগঞ্জের লক্ষীখালীতেও প্রতিবছর অনুষ্ঠিত হয় বারুণী স্নান ও মহামেলা।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাজিব আল রশিদ বলেন, গোপালচাঁদ মেলায় সমবেত ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বাগেরহাট থেকে লক্ষীখালী পর্যন্ত ৪/৫টি স্পটে মোবাইল টিম কাজ করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, এ অঞ্চলে ঐতিহ্য লক্ষীখালীর গোপাল চাঁদ স্নান উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে আগত ভক্তদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশের টিম সার্বক্ষনিক মাঠে থাকছেন।
আরও পড়ুন:




















